Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রাম পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রাম পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ-উল আলম বলেন, গত ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এছাড়া থানা থেকে লুট করে নিয়ে যায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। লুট হওয়া এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। সেই সঙ্গে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে সহায়তার জন্য আহ্বান জানানো হয়।

তিনি আরও বলেন, গোয়েন্দা নজরদারি ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম উপ-পুলিশ কমিশনারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রাম পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

B
BN DESK | 14 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার