Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সোনাতলায় ভাংচুর লুটপাট মামলায় আ’লীগ নেতা রাশেদ গ্রেফতার

BN DESK
04 September 2026, 11:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় ভাংচুর লুটপাট মামলায় আ’লীগ নেতা রাশেদ গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলার পল্লীতে ভাই-বোনের জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশেদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে আজ শনিবার (১২ অক্টোবর) জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামে ভাই বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি রাশেদ মিয়ার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি ওই গ্রামের সবুজ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট করে। এ ঘটনায় সবুজ বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।

এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবী জানান, ভাই-বোনের মধ্যে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় মামলা হলে রাশেদকে পুলিশ গ্রেপ্তার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার সোনাতলায় ভাংচুর লুটপাট মামলায় আ’লীগ নেতা রাশেদ গ্রেফতার

B
BN DESK | 12 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার