Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ইউসিবিএল’র সাবেক এমডি শাহজাহান ও ব্যবসায়ী সমীর দত্তের বিরুদ্ধে দুদকের মামলা

BN DESK
05 September 2026, 07:25 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ইউসিবিএল’র সাবেক এমডি শাহজাহান ও ব্যবসায়ী সমীর দত্তের বিরুদ্ধে দুদকের মামলা

কোর্ট রিপোর্টার : ক্ষমতা অপব্যবহারসহ পরস্পর যোগসাজসে দুর্নীতির মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করে ব্যাংক ঋণের সুদআসলে ১০৯  কোটি ২০ লাখ ৯৯ হাজার ৪০৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বাদি হয়ে মামলা করেছে।

ইউনাইটেড কর্মশিয়াল ব্যাংক লিঃ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান ভুইয়া (৭৪) এবং বগুড়া শহরের ঝাউতলা রাজাবাজারের মের্সাস দত্ত ট্রেডার্সের প্রোপাইটোর সমীর প্রসাদ দত্ত (৬১) কে আসামি করে দন্ডবিধিসহ দুর্নীতি দমন প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসামি মোঃ শাহজাহান ভুঁইয়া (৭৪) এর স্থায়ী ঠিকানা হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া  এবং বতমান ঠিকানা ঢাকার উত্তরা মডেল টউনের বাড়ি নং- ২৪/এ, রোড নং ০২. সেক্টর ০৩ এর মৃত মেছের আহমেদ ভুঁইয়ার ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মামলার অপর আসামি ব্যাংক ঋণ গ্রহীতা সমীর প্রসাদ দত্ত শহরের ঝাউতলা রাজাবাজারের মের্সাস দত্ত ট্রেডাসের প্রোপাইটোর ও মৃত শ্যামা প্রসাদ দত্তের ছেলে।

দুর্নীতি দমন কমিশন, ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোৎ আবুল কালাম আজাদ দুনীতি দমন প্রধান কার্যালয়ের অনুমোদনপ্রাপ্ত হয়ে বগুড়া জেলা কার্যালয়ে সম্প্রতি ওই মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলাটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলার বিবরণে অনুযায়ী ঘটনাটি ঘটছে ২০১০ সালের ১ ফ্রেব্রুয়ারি হতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিদের বিরুদ্ধে মের্সাস দত্ত ট্রেডার্সের অনুকূলে ইউসিবিএল ব্যাংক, বগুড়া থেকে টেকওভার ঋণের জন্যে যে দিন আবেদন করে সেই দিনেই কল রিপোর্ট ও লোন প্রোপজাল  প্রস্তÍত করে শাখা থেকে হেড অফিসে করে।

মাত্র ৭ দিনের মধ্যে কোন রেকর্ডপত্র যাচাই বাছাই না করে  মাত্র ৯. ৫২ কোটি টাকার সমপরিমাণের সহায়ক জামানত গ্রহন করে ৫৮ কোটি টাকা ঋণসীমা বৃদ্ধি পুর্বক সরবরাহ করেন এবং তা পরবর্তী ৬ মাস না যেতেই ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরে তাকে ব্যাংক থেকে কয়েকবার সুদ মওকুফ করে অবৈধ সুবিধা প্রদান করে পরস্পর যোগসাজসে বিশ্বাস ভঙ্গ করে ওই ব্যাংকের সুদাসলে ১০৯ কোটি ২০ লাখ ৯৯ হাজার ৪০৫ টাকা আত্মসাত করে দন্ডবিধিসহ দুর্নীতি দমন প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ইউসিবিএল’র সাবেক এমডি শাহজাহান ও ব্যবসায়ী সমীর দত্তের বিরুদ্ধে দুদকের মামলা

B
BN DESK | 19 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার