Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় প্লাটফর্মে মারা গেলেন সখি (ভিডিওসহ)

BN DESK
05 September 2026, 07:40 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় প্লাটফর্মে মারা গেলেন সখি (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রেলস্টেশন এলাকায় মৃত্যুর কোলে ঢোলে পড়লেন হাফিজুল ইসলাম ওরফে সখি পাগল নামের এক ব্যক্তি। আজ শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে উঠে অসুস্থ হয়ে পড়লে তাকে ট্রেন থেকে স্টেশনে নামানো হলে তিনি সেখানেই মারা যান।

সখি পাগলের বাড়ি আদমদীঘি উপজেলার চাপাপুরের গোবিন্দপুর গ্রামে হলেও তিনি রেলস্টেশন এলাকায় বস্তির আশেপাশেই বসবাস করতেন। বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, সকাল থেকেই অসুস্থ ছিলেন হাফিজুল। বিকেল ৪টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন এলে তিনি ট্রেনে উঠার চেষ্টা করেন।

ইঞ্জিনে উঠার পরে সেখানে শুয়ে পড়েন তিনি। এসময় তাকে নামিয়ে নেয়া হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় প্লাটফর্মে মারা গেলেন সখি (ভিডিওসহ)

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার