বগুড়া পৌরসভার অর্থায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ৬নং ওয়ার্ডের চেলোপাড়া চাষী বাজারে আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাষী বাজারে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফি মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা বিএনপি নেতা নুর মোহাম্মাদ রিপন, বেলাল হোসেন নান্নু, শাজাহান আলী সাজা, কালাম আজাদ, আব্দুল মান্নান বড়, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস কে এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর সনাতন কুমার দাস, পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল আলিম।