Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টানা বর্ষণে রাঙ্গামাটিতে ২১টি স্থানে পাহাড়ধস

BN DESK
22 August 2024, 03:56 PM পড়তে ১ মিনিট
টানা বর্ষণে রাঙ্গামাটিতে ২১টি স্থানে পাহাড়ধস

নিউজ ডেস্ক:  কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির ২১টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বর্ষণে প্লাবিত হওয়ায় কয়েকটি স্থানে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পাহাড়ধসের ঘটনা ঘটে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাঙামাটি-চট্টগ্রাম, ঘাগড়া-বড়ইছড়ি-বান্দরবান এবং রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ২১টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। ইতিমধ্যে উপজেলার ২০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

টানা বর্ষণে রাঙ্গামাটিতে ২১টি স্থানে পাহাড়ধস

B
BN DESK | 22 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার