Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৮

BN DESK
08 July 2024, 03:55 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৮

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এর আগে ৭ জুলাই রাতে ৮-১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেনের (আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক) বাড়ির (দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী) ভেতরে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন পপির মুখ বেঁধে তাদের কাছ থেকে ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণালংকার, টাকা উদ্ধারসহ ৮ ডাকাতকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৮

B
BN DESK | 08 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার