Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লার সড়কে বৈদ্যুতস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

BN DESK
20 August 2024, 02:46 PM পড়তে ১ মিনিট
কুমিল্লার সড়কে বৈদ্যুতস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় সড়কে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে  এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে নোয়াব মিয়া সর্দারের ছেলে।

নিহতের ভাগিনা তানিম জানান, সোহরাব হোসেন সোহাগ সোমবার দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলায় কে. আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রেখে বাইরে আসলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ বাড়ি নিয়ে আসেন।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি বলেন, আইনজীবী সোহরাব হোসেন সোহাগকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।


কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া বলেন, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকা প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লার সড়কে বৈদ্যুতস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

B
BN DESK | 20 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার