Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

BN DESK
28 May 2024, 09:30 PM পড়তে ১ মিনিট
আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে  পানিতে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিঝুম দ্বীপ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মো.মান্না (১২) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের মোক্তার বাড়ির নবীর উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দিকে উপজেলার ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো.দিনাজ উদ্দিন বলেন, জেয়ারের স্রোতে রাস্তা ভেঙ্গে গভীর গর্ত তৈরি হওয়ায় মান্না আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পথে সড়কের ওই গভীর গর্তে পড়ে পানিতে ডুবে মারা যায়।   

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম জোয়ারের পানি ও টানা বর্ষণে ডুবে যায়। এতে স্থানীয়রা মানুষের পাকা ভবনে আশ্রয় নেয়। মান্না ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ওই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। পরে মঙ্গলবার সকালে দিকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে মান্না রাস্তার গর্তে পড়ে মারা যায়। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, শিশুটি নরমালি পানিতে পড়ে মারা গেছে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে মারা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার