Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫শ রোহিঙ্গা

BN DESK
29 October 2024, 01:35 PM পড়তে ১ মিনিট
স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫শ রোহিঙ্গা

নিউজ ডেস্ক:  কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা ২৪তম দফায় স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে ।

সোমবার (২৮ অক্টোবর) মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম শেষ করে শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা। সোমবার মধ্যরাতেই বাস যোগে এসব রোহিঙ্গাদের উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর জাহাজ যোগে এসব রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানান, অতিরিক্ত শরণার্থী মোহাম্মদ সামছু-দৌজা। 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ দফায় ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে। এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৫শ রোহিঙ্গা

B
BN DESK | 29 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার