Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
05 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
বগুড়া শহরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গলায় ফাঁস দিয়ে পাখি আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সোমবার ( জুন) দুপুরে শহরের জামিলনগর তালতলা এলাকায় স্বামীর ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: আশিক ইকবাল জানান, নিহত গৃহবধূ পাখি আক্তার মাংস বিক্রেতা রুনু প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী। আজ সোমবার ( জুন) দুপুর দেড়টার দিকে তিনি জামিলনগরের তালতলা এলাকায় একটি টিনসেট ভাড়া বাড়িতে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীর সাথে কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ দিকে, স্থানীয় লোকজন জানান,মাংস বিক্রেতা রুনু প্রামানিক ২ বিয়ে করেছেন। নিহত পাখি আক্তার রুনু প্রামাণিকের ২য় স্ত্রী। পারিবারিক কলহের কারনে রুনু প্রায়ই পাখি আক্তারকে মারপিট করে আসছিল। পাখি আক্তার মাদক কেনা-বেচাও করছিল। তাকে মারপিট করে মেরে ফেলা হতে পারে বলেও অনেকের ধারণা।

তবে পুলিশ বলছে, তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মুত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার