Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ; গ্রেফতার ৪

BN DESK
06 July 2024, 02:53 PM পড়তে ১ মিনিট
বরিশালে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ; গ্রেফতার ৪

নিউজ ডেস্ক: বরিশালের মুলাদীতে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুলাই) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

এরআগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে মুলাদী উপজেলার চরপদ্মা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-তরুণীর প্রেমিক মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের আলমগীর আকনের ছেলে ফজলে রাব্বী (২০), একই এলাকার মৃত আজাহার গোমস্তার ছেলে বাতেন গোমস্তা (২২), আজিজ বেপারীর ছেলে রুহুল আমিন (২০) ও কালাম খানের ছেলে নাবিল খান (২০)।

মুলাদী থানার ওসি মো. জাকারিয়া জানান, উপজেলার উত্তর পাতারচর গ্রামের বাসিন্দা ওই তরুণীর সাত বছর আগে বিয়ে হয়। তিন বছর পর তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে ওই যুবতীর সঙ্গে পূর্ব পরিচয়ে সূত্রে ফজলে রাব্বির প্রেম হয়।

বৃহস্পতিবার বিকেলে প্রেমিক ফজলে রাব্বী ওই তরুণীকে নিয়ে চরপদ্মা এলাকায় মাছুম বিল্লাহর মাছের ঘেরে ঘুরতে যায়। সেখানে বিয়ের প্রলোভন দিয়ে প্রথমে ফজলে রাব্বী ধর্ষণ করে।

তখন ঘেরে থাকা ৪ কর্মচারীরা তাদের আপত্তিকর অবস্থায় দেখে আটক করে। পরে তারা প্রেমিক ফজলে রাব্বীকে মাছের ঘেরে একপ্রান্তে নিয়ে আটকে রেখে তরুণীর মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ছবি ও ভিডিওচিত্র ধারণ করে। সন্ধ্যার পরে ওই তরুণী বাড়ি ফিরে বিষয়টি মা-বাবাকে জানায়। তারা সফিপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয়।

অভিযোগের ভিত্তিতে রাতেই চরপদ্মা এলাকায় অভিযান চালিয়ে মাছের ঘের কর্মচারী বাতেন, রুহুল আমিন ও নাবিলকে গ্রেফতার করে। পরে ওই এলাকা থেকে ফজলে রাব্বীকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, তরুণীর বাবার করা মামলার আসামি চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামি একই বাসিন্দা আবুল কালাম ব্যাপারীর ছেলে রবিন বেপারীকে (২০) গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ; গ্রেফতার ৪

B
BN DESK | 06 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার