Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সোনারগাঁয়ে পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ; আটক ২

BN DESK
10 October 2025, 05:38 PM পড়তে ১ মিনিট
সোনারগাঁয়ে পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ; আটক ২

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মেঘনা চেকপোস্ট এলাকায় পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মৃত আনসার মণ্ডলের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে মো. জিসান (২২)। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক সাথে থাকা পিকআপের  ব্যাকডালা থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, মাদকের বিরুদ্ধে শুরু থেকেই জিরোটলারেন্স নীতি মেনে কাজ করছি। এরই ধারাবাহিকতায় দুইজন মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সোনারগাঁয়ে পিকআপ থেকে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ; আটক ২

B
BN DESK | 01 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার