Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় আরোও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

BN DESK
04 September 2026, 07:08 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় আরোও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

করতোয়া নিউজ ডেস্ক: বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গার জীবননগরে মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মনোহরপুর আলার মোড় এলাকায় কুপিয়ে জখম করা হয় তাকে।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন চেয়ারম্যান সোহরাব হোসেন খান। এসময় তিনি আলাম মোড় এলাকায় পৌঁছালে তাকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে চেয়ারম্যানের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দলীয় লোকজন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত ২৮ মে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে একই কায়দায় পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চুয়াডাঙ্গায় আরোও এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার