Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে ১৩ জন হকার গ্রেপ্তার 

BN DESK
07 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে ১৩ জন হকার গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশ হকারদের উচ্ছেদ ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে। আজ সদর থানার পুলিশের একাধিক টিম শহরের সাতমাথা, জিলা স্কুল, পুলিশ প্লাজা,সার্কিট হাউজ, ও ঘোড়া মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে ফুটপাত মুক্ত করতে অভিযান চালিয়েছে। এ সময় শতাধিক হকারকে ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়। সেইসাথে  মোট ১৩ জন হকারকে গ্রেপ্তার করা হয়।  আইনের ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ জানান, ফুটপাত হকারমুক্ত রাখতে গত বুধবার থেকে এই অভিযান শুরু করা হয়। এ নিয়ে আজ পর্যন্ত ২ দিনে মোট ১৩ জন হকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে শহরের কবি নজরুল ইসলাম সড়ক, স্টেশন সড়ক, চাঁদনী বাজার, ফতেহ আলী মোড়সহ অন্যান্য স্থানে হকার উচ্ছেদ অভিযান শুরু করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরে ফুটপাত দখলমুক্ত রাখতে ১৩ জন হকার গ্রেপ্তার 

B
BN DESK | 06 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার