Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অভিষেক রাঙাতে পারলেন না আলভারেজ

BN DESK
02 September 2026, 12:33 PM পড়তে ১ মিনিট
অভিষেক রাঙাতে পারলেন না আলভারেজ

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানসিটি থেকে ১ হাজার ২২৩ কোটি টাকায় স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেজ। সোমবার দিবাগত রাতে অ্যাটলেটিকোর জার্সিতে লা লিগায় অভিষেক হয় তার। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। তার অভিষেক ম্যাচে অ্যাটলেটিকো পয়েন্ট হারিয়েছে ২-২ গোলে ড্র করে।

এদিন ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ সময় ভিয়ারিয়ালের আরনাউত দানজুমা গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য ২০ মিনিটেই সমতা ফেরায় অ্যাটলেটিকো। এ সময় মার্কোস লরেন্তে গোল করেন। ৩৭ মিনিটে অ্যাটলেটিকোর কোকে আত্মঘাতী গোল করলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মি.) আলেক্সান্ডার সরলোথ গোল করে সমতা ফেরান। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। তাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অভিষেক রাঙাতে পারলেন না আলভারেজ

B
BN DESK | 20 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার