Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত

BN DESK
05 September 2026, 07:23 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর সঙ্গী এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ মে) দুপুরে বগুড়া সদরের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তাওসিফ হোসেন নামের এক যুবক শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকার মোঃ মজনুর মেয়ে আফসানা আক্তার (১৯)কে মোটর সাইকেলে নিয়ে যাওয়ার সময় বগুড়া সদরের পীরগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে।

এতে ওই তরুণী ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার (১১ মে) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ওই তরুণীকে মোটরসাইকেলে নিয়ে পীরগাছা থেকে মহাস্থান যাচ্ছিল। পথে পীরগাছা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেলে দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল চালক তাওসিফ হোসেন গুরতর আহত এবং মোটরসাইকেলে থাকা তরুণী আফসানা আক্তার ঘটনাস্থলেই মারা যায়।

বগুড়া সদর থানা পুলিশ জরুরী পরিসেবা ‘৯৯৯’ এ কল পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে নেয়। আহত তাওসিফকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার