Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কক্সবাজারে পাহাড়ধসে তিনজনের মৃত্যু 

BN DESK
04 September 2026, 10:07 PM পড়তে ১ মিনিট
কক্সবাজারে পাহাড়ধসে তিনজনের মৃত্যু 

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- স্থানীয় সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, তার মেয়ে ময়না ও ছেলে তোহা।শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরওয়ারের বাড়ি পাহাড়ের কিনারায়। রাতে ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসে পড়ে তার বাড়িতে। এতে মাটিচাপা পড়ে তার স্ত্রী এবং দুই শিশু সন্তান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৮ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কক্সবাজারে পাহাড়ধসে তিনজনের মৃত্যু 

B
BN DESK | 18 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার