Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেইমারের ফেরার ব্যাপারে যা বলছেন ব্রাজিল কোচ 

BN DESK
02 September 2026, 12:20 PM পড়তে ১ মিনিট
নেইমারের ফেরার ব্যাপারে যা বলছেন ব্রাজিল কোচ 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে নেই ব্রাজিল। কোপা আমেরিকায় ব্যর্থতার পর এই মাসে বাছাই পর্বে হেরেছে প্যারাগুয়ের বিপক্ষেও। দলের এমন পরিস্থিতিতে সবাই তাকিয়ে নেইমারের ফেরার দিকে। কিন্তু তাকে বাদ দিয়েই আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছে দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে এবং ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল দল। দুটি ম্যাচ হবে সান্তিয়াগো ও ব্রাসিলিয়ায়। দরিভাল ব্রাজিল দলে পাচ্ছেন না গত বছরের অক্টোবর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে। 

কয়েক দিন আগে আল হিলালের কোচ জানিয়েছিলেন, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন। নেইমারকে দলে না রাখার ব্যাপারে দরিভাল বলেন, ‘আমরা জানি সে (নেইমার) কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবরে, নভেম্বরে নাকি একেবারে ফেব্রুয়ারিতে ফিরবে এটা ব্যাপার না। তাকে পুরোপুরি সেরে উঠে শতভাগ আত্মবিশ্বাসী হতে দিতে হবে।’

নেইমার না থাকলেও দলে ফেরানো হয়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনহা ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আছেন রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এনদ্রিক। দরিভালের দলে আছেন দুই নতুন মুখও। একজন হচ্ছে ফরাসি ক্লাব লিওঁতে খেলা আবনের এবং অন্যজন বোটাফোগোর ফরোয়ার্ড ইগর জেসুস। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে তারা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

নেইমারের ফেরার ব্যাপারে যা বলছেন ব্রাজিল কোচ 

B
BN DESK | 28 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার