Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অন্তরঙ্গ মুহূর্তে পুলিশ সদস্যের বিশেষাঙ্গ কেটে দিলেন স্ত্রী 

BN DESK
01 September 2026, 07:37 PM পড়তে ১ মিনিট
অন্তরঙ্গ মুহূর্তে পুলিশ সদস্যের বিশেষাঙ্গ কেটে দিলেন স্ত্রী 

নিউজ ডেস্ক: যশোরে অন্তরঙ্গ সময় কাটানোর সময় এক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে জখম করেছেন সাবেক স্ত্রী। এ ঘটনাটি জানিয়েছেন ওই পুলিশ সদস্য।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে ৫টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহত ইমদাদুল হক (২৭) নড়াইলের লোহাগাড়া উপজেলার আমদা গ্রামের বজলেয়ার হকের ছেলে। নায়েক পদবীধারী ইমদাদুল হক যশোর পুলিশলাইনে কর্মরত রয়েছেন।

আহত ইমদাদুল হক জানান, ডলি নামে তার এক স্ত্রী ছিলেন। সম্প্রতি তার সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়। তাকে নিয়েই মঙ্গলবার সকালে তিনি নড়াইলে যান। দুপুরের দিকে নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন। দুপুরের খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল ৩টার দিকে অন্তরঙ্গ হলে একপর্যায়ে ডলি ব্লেড দিয়ে তার বিশেষ অঙ্গে আঘাত করেন। এরপর তিনি লুঙ্গি দিয়ে চেপে ধরে নড়াইল সদর হাসপাতালে যান। সেখান থেকে ব্যান্ডেজ করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

ইমদাদুল হকের প্রথম স্ত্রী আফরিন সুলতানা মিম দ্বিতীয় স্ত্রীর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে। সেলাই করা হয়েছে। তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে ঘটনাটি শুনেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের করণীয় কিছু নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

অন্তরঙ্গ মুহূর্তে পুলিশ সদস্যের বিশেষাঙ্গ কেটে দিলেন স্ত্রী 

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার