Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩০ নভেম্বরের মধ্যেই ৪৭তম বিসিএসের সার্কুলার 

BN DESK
31 July 2024, 09:06 PM পড়তে ১ মিনিট
৩০ নভেম্বরের মধ্যেই ৪৭তম বিসিএসের সার্কুলার 

কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের উদ্যোগে ভাটা ফেলেছে এ আন্দোলন। তবে ৪৭তম বিসিএসের সার্কুলারে কোনোরকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিডিউল অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই হবে এ সার্কুলার। 

সংস্থাটি বলছে, ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন সময়মতোই হবে। এই বিসিএসের বিজ্ঞাপন যাতে নির্বিঘ্নে দিতে পারে, সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে আগেই পদসংখ্যা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে এবং যথাসময়ে সার্কুলার দেওয়া হবে।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কোটা আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন যথাসময়ে ৩০ নভেম্বরের মধ্যেই হবে। এই বিসিএস যাতে নির্বিঘ্নে দিতে পারি, সেজন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে। তারা দ্রুতই পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপন দেব। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চাকরি বিজ্ঞপ্তি

৩০ নভেম্বরের মধ্যেই ৪৭তম বিসিএসের সার্কুলার 

B
BN DESK | 31 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার