Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা

BN DESK
03 May 2024, 10:35 PM পড়তে ১ মিনিট
রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মিজাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম ঘোনাপাড়া গ্রামের রবি মিয়ার ছেলে। শুক্রবার ভোরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম নুরুল পার্শ্ববর্তী উফুল্কী গ্রামের গদু মাতাব্বরের মেয়ের জামাই। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রজেক্ট রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রজেক্টের সেচপাম্প চালাতেন। 

প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও নুরুল বোরো জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। 

এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকারের শব্দ পেলে তারা চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলেন। পরে তারা ওই সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা

B
BN DESK | 03 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার