চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় নিজেদের ঘরে ঢুকে ১৯ বছরের এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপ ক এলাকা থেকে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে। গত রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার বৈরাগ ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন গুয়াপ এলাকার মৃত মোহাম্মদ কামালের ছেলে মোহাম্মদ সাকিব (২০) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে সাইফুল ইসলাম মানিক (২২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রেফকারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
ভুক্তভোগী তরুণী বলেন, ‘বাঁশখালীর এক ছেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। সে মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে আসলে তাকে মারধর করে পাহাড়ে নিয়ে যায়। এ সময় আমাকে ঘরের মধ্যে আটকে রাখে তারা। এরপর আমার হাত ও মুখ বেঁধে একের পর এক ধর্ষণ করে। কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।’
ভুক্তভোগীর বড় বোন বলেন, ‘রোববার সকালে আমি আমার মাকে ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রাম শহরে যাই। ঘরের মধ্যে আমার ছোট বোন ও আমার তিন ছেলে ছিল। এ সময় বোনের বন্ধু তার সঙ্গে দেখা করতে আসলে, এলাকার বখাটে ছেলেগুলো তার মোটরসাইকেল নিয়ে মারধর করে পাহাড়ে নিয়ে যায়। ঘরের মধ্যে আটকে রাখে আমার বোনকে। তাকে মারধর করে একের পর এক গণধর্ষণ করে তারা। পরের দিন সোমবার তার স্বাস্থ্যের অবনতি হলে ঘটনাটি আমাদের জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় জড়িতদের পুলিশ গ্রেপ্তার করে।’
তিনি আরও বলেন, ‘পাহাড়ে আটকে থাকা বোনের বন্ধুকে তার বাবা নগদ ৭৫ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছে।’
যুবককে জিম্মি করে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
BN DESK
05 September 2026, 02:27 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নবীনগরে খেলা নিয়ে বিতণ্ডা, অস্ত্রের আঘাতে কিশোরের দুই আঙুল বিচ্ছিন্ন
কক্সবাজারের বাঁকখালীতে উচ্ছেদে বাধা, ৩ মামলায় আসামি ১৬৫০