Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে সেতুর নিচে প্যাকেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

BN DESK
05 July 2024, 12:52 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে সেতুর নিচে প্যাকেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে সেতুর নিচে প্যাকেটের ভেতরে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়ার হাসাননগর এলাকায় সেতুর নিচ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ঘুড়ি উড়াতে গিয়ে কয়েকজন শিশু প্যাকেট করা একটি কার্টুন দেখতে পায়। তারা কার্টুন খুলতেই সাদা একটি পাতলা কাপড়ে মোড়ানো শিশুকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে আনেন।

পরে স্থানীয়রা পুলিশ ও ইউপি সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ নবজাতকের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতলের মর্গে পাঠায়।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খোরশেদ আলম জানান, নবজাতকের মরদেহ দেখে সবাই আফসোস করছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যে শিশুটাকে মেরে ফেলে গেছে, তাকে খুঁজে বের করা দরকার। তার সঠিক বিচার হওয়া দরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মানিকগঞ্জে সেতুর নিচে প্যাকেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

B
BN DESK | 05 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার