Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরী অপহরণের অভিযোগ

BN DESK
03 September 2026, 08:42 AM পড়তে ১ মিনিট
 নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরী অপহরণের অভিযোগ

নিউজ ডেস্ক:  নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে এক কিশোরী অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বাহারিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয়রা জানান, ভিকটিম চলতি বছর স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সেজান নামে এক কিশোর তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করতো। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত একই এলাকার শুভ, মিরাজসহ বেশ কয়েকজন কিশোর। ভিকটিম প্রেম প্রত্যাখ্যান করায় সেজান ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ভিকটিমের বাবা মসজিদে নামাজ পড়তে যায়। ওই সুযোগে সেজানসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে তাদের বসতঘরে ঢুকে। পরবর্তীতে তারা কিশোরীর পরিবারের দুই সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনে হিঁচড়ে বসতঘর থেকে বের করে। পরে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা নগদ টাকা, মোবাইলফোন ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

 নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরী অপহরণের অভিযোগ

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার