Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

BN DESK
18 April 2024, 10:37 PM পড়তে ১ মিনিট
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের দুই ভাইয়ের হাতাহাতি প্রাণ হারিয়েছেন বড় ভাই কমল রায় (৬২)। ছোট ভাই মিঠু রায় এই হত্যাকান্ড ঘটিয়েছেন বলেন অভিযোগ পাওয়া গেছে।

নিহত কমল রায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার মৃত কৃষ্ণ রায়ের ছেলে। এ ঘটনায় মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও স্বজনদের বরাতে পুলিশ জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বুধবার বিকালে বড় ভাই কমল রায়ের সঙ্গে ছোট ভাই মিঠু রায়ের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনায় বড় ভাই অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার