Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে বাস খাদে; নিহত ১, আহত ১০

BN DESK
27 June 2024, 03:16 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে বাস খাদে; নিহত ১, আহত ১০

করতোয়া নিউজ ডেস্ক:  যাত্রীবাহী বাস খাদে পড়ে ময়মনসিংহের ভালুকায় পলাশ চন্দ্র দাস (৩৩) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ যাত্রী।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঘণ্টাব্যাপী ঢাকাগামী লেনটি বন্ধ রেখে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

নিহত বাস হেলপার পলাশ চন্দ্র দাস ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চকনারায়ন পুর গ্রামের বাসিন্দা কালিচরন দাসের ছেলে। তবে এ দুঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-ব-১১-০১১৪) অতিক্রম করার সময় ঢাকাগামী এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তানজিয়া পরিবহনের বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বপাশে ৩০ ফুট নিচে খাদে পড়ে এ দুঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ময়মনসিংহে বাস খাদে; নিহত ১, আহত ১০

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার