Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চার কেজি ওজনের কোকেন সহ বাহামা নারী আটক

BN DESK
15 July 2024, 01:02 PM পড়তে ১ মিনিট
চার কেজি ওজনের কোকেন সহ বাহামা নারী আটক

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের কোকেন সহ এক বাহামার নারী নাগরিককে আটক করেছে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্টেলিয়া সানতায়ি নামের এক নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩.৯ কেজি ওজনের কোকেন এর প্যাকেট পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রী ১৫ জুলাই তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। তিনি গত ১২ জুলাই এমিরেটস এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে রওনা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাইয়ে ১৩ জুলাই শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে আসেন।

তখন থেকেই তিনি এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স এর নজরদারিতে ছিলেন। কিন্তু সেদিন সাথে কোনো ব্যাগেজ ছিলো না।  
সোমবার ব্যাগেজে কোকেন সহ তাকে এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স এর সদস্যরা আটক করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চার কেজি ওজনের কোকেন সহ বাহামা নারী আটক

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার