Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মাদরাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশু নিহত

BN DESK
30 October 2024, 06:25 PM পড়তে ১ মিনিট
মাদরাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিগ্রির চর বাজার এলাকায় অটোরিকশা চাপায় মোস্তাকিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মুমূর্ষু অবস্থায় শিশু মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মোস্তাকিম নারায়ণগঞ্জ সদর থানিা এলাকার ডিগ্রির চরের নাজমুল ইসলামের মাদরাসার ছাত্র।

নিহতের মা সোনিয়া বলেন, সকালে মোস্তাকিম মাদরাসায় যাওয়ার পথে ডিগ্রিচর বাজারে রাস্তা পারি দেওয়ার সময় একটি অটোরিকশা বেপরোয়া গতিতে এসে মোস্তাকিমকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে মোস্তাকিমকে দ্রুত ঢাকায় নিয়ে আনার পর ডাক্তার জানায়, মোস্তাকিম বেঁচে নাই।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ পরিদর্শক ফারুক জরুরি বিভাগের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেন,  শিশুটি মৃত্যু হয়েছে। মর্গে রাখা আছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হয়েছে। সদর থানা পুলিশের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মাদরাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশু নিহত

B
BN DESK | 30 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার