Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯

BN DESK
25 April 2024, 01:03 PM পড়তে ১ মিনিট
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯

মফস্বল ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও জানা যায়নি বলে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী। 

দুর্ঘটনায় আহত চারজনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত আহির উদ্দিন ও তার ছেলে সামিউলকে তাদের স্বজনরা বৃহস্পতিবার সকালে ঢাকায় নিয়ে গেছেন। তাদের বাড়ি গাজীপুর জেলায়। 

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, গুরুত্ব দিয়ে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কিশোরগঞ্জের মোবারকের (৩২) অবস্থা কিছুটা গুরুতর।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনার পর মৃত চারজনের পরিচয় পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে নিহত পাঁচজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ি কিশোরগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুরে হতে পারে বলে ধারণা পুলিশের।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্ত সড়কে পাহাড় থেকে নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয় শ্রমিক বহনকারী ট্রাকটি। এতে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়। শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গাজীপুর থেকে উদয়পুর যাচ্ছিল। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে তাদের একটি ব্রিজের কাজ করার কথা ছিল।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯

B
BN DESK | 25 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার