স্টাফ রিপোর্টার : ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ মে) দুপুরে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
আদিলকে জেলা ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি বগুড়ার ওসি মো: মুস্তাফিজ হাসান। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।
পুলিশ সূত্র জানায়,জাকারিয়া আদিল আনারস প্রতীকের পক্ষে বিভিন্ন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করছেন এমন অভিযোগ অপর দুই প্রার্থীর থেকে অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।