Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারি গ্রেপ্তার

BN DESK
05 September 2026, 06:36 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডিবি’র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার চৌকিরঘাট-কাগইল বাজার সড়কে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদককারবারি গাবতলীর মিরপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল করিমকে (৪৭) গ্রেফতার করা হয়।

এদিকে, একইদিন বেলা আড়াইটার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু পার্কের সামনে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি করা হয়। এসময় বিশেষ কায়দায় ওই মোটরসাইকেলে বহনকালে ২০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি সাজ্জাদ আলীকে (৪০) গ্রেপ্তার করা হয়। সে দিনাজপুর সদরের সুইহারী এলাকার মৃত আনছার আলীর ছেলে।

অপরদিকে বিকেল পৌনে ৬টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় সুমন শেখের ভাড়া দেওয়া বাড়ির ভেতর থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ডোলশিমুল এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম (৩০) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি এলাকার মোবারক অলীর ছেলে আইনুল ইসলাম (৩২)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর ও গাবতলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় গাঁজা ও ফেনসিডিলসহ চার কারবারি গ্রেপ্তার

B
BN DESK | 25 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার