Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চরভদ্রাসনের সাপের কামড়ে কৃষকের মৃত্যু

BN DESK
04 September 2026, 12:00 PM পড়তে ১ মিনিট
চরভদ্রাসনের সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে আফসার খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তবে কি সাপ তাকে দংশন করেছিল তা জানা যায়নি।

মৃত আফসার উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রয়েছে।

আফসারের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল বেলা আফসার খান ঘাস কাটার উদ্দেশ্যে চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর এলাকায় যান। দুপুর ১২টার দিকে তাকে সাপে দংশন করে। এরপর তার আত্মীয়রা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ কাপুরিয়া বলেন, আফসারকে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় পেয়েছেন এবং এন্টিভেনম প্রদান করেছিলেন। কিন্তু তীব্র বিষক্রিয়ার কারণে তার মৃত্যু ঘটে। রোগীর উপসর্গ ও ক্ষতস্থান দেখে বিষধর সাপের কামড় ছিল বলে ধারণা করছেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

চরভদ্রাসনের সাপের কামড়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার