Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কা নারী নিহত

BN DESK
16 May 2024, 09:17 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কা  নারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশীপুরের ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এদুর্ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার এসআই বেলায়েত হোসেন। নিহত রাশেদা বেগম (৪৮) পাশের খিলমার্কেট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, “ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে জানান তিনি।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে এসআই বেলায়েত বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কা নারী নিহত

B
BN DESK | 16 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার