সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় নাশকতার মামলায় শ্রমিকদল ও যুবদলের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর মধ্যে উপজেলা শ্রমিকদলের সভাপতি মনোয়ারুল ইসলাম বিটু (৫২) কে আজ বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে আটটায় বাসস্ট্যান্ড এলাকা থেকে এবং দিগদাইর ইউনিয়ন যুবদলের সভাপতি শিপন মিয়া (৩২) কে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সৈয়দ আহমেদ কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।