Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে, দৈনিক করতোয়া দেখে সনাক্ত

BN DESK
05 September 2026, 06:34 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে, দৈনিক করতোয়া দেখে সনাক্ত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান ওরফে মহাতাব (৪০)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার পাঠানপাড়ার আব্দুর রাজ্জাক ওরফে রাজার ছেলে।

মহাতাব ঢাকায় রিকশা চালাতেন। গত চার দিন ধরে ওই ব্যক্তির মরদেহ  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। এরপর দৈনিক করতোয়ায় প্রকাশিত ছবি ও সংবাদ দেখে তার পরিচয় উদঘাটন করে স্বজনরা।

বগুড়া সদর থানার এসআই ফিরোজ মিয়া জানান, মহাতাব ঢাকায় রিকশা চালাতেন। গত ২৩ সেপ্টেম্বর রাতে তিনি লোটন পরিবহন নামে ঢাকা-গাইবান্ধাগামী  একটি কোচযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথে মোকামতলায় তিনি কোচ থেকে নামার সময় নিচে পড়ে গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় পরিচয় না পাওয়ায় তার লাশ ওই মর্গে রাখা হয়।

গতকাল শুক্রবার দৈনিক করতোয়ায় লাশটি কার, শিরোনামে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। দৈনিক করতোয়ায় প্রকাশিত ছবি ও সংবাদ দেখে তার স্বজনরা তার লাশ সনাক্ত করে ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে, দৈনিক করতোয়া দেখে সনাক্ত

B
BN DESK | 27 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার