Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবমেরিন ক্যাবল বন্ধ, ইন্টারনেট ঠিক হতে সময় লাগবে আরও ২-৩ দিন

BN DESK
20 April 2024, 05:53 PM পড়তে ১ মিনিট
সাবমেরিন ক্যাবল বন্ধ, ইন্টারনেট ঠিক হতে সময় লাগবে আরও ২-৩ দিন

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। যা ঠিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ।

তিনি জানান, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাঁটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ক্যাবল মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন দিন লাগবে। 

মির্জা কামাল আহমেদ জানান, পরিস্থিতি সামাল দিতে সিমিউই-৪ সাবমেরিন কেবল দিয়ে বিকল্পভাবে ব্যান্ডউইথ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে। গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
তথ্যপ্রযুক্তি

সাবমেরিন ক্যাবল বন্ধ, ইন্টারনেট ঠিক হতে সময় লাগবে আরও ২-৩ দিন

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার