Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমলো

BN DESK
05 September 2026, 06:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমলো

স্টাফ রিপোর্টার : বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমানো হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস জানিয়েছেন আগামীকাল (২৬ জুলাই) ৬টা থেকে রাত ১০ পর্যন্ত কারফিউ থাকবে না। এর আগে গতকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

আজ বগুড়ায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কোটা সংস্কার আন্দোলনের জের ধরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতাকালে হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসমূহ পরিদর্শনে এসে বগুড়ার বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসময় বগুড়ার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এরপরই জেলা ম্যাজিস্ট্রেট বগুড়ায় কারফিউ শিথিল করার ঘোষণা করেন ।

প্রকাশ থাকে যে, কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। এরপর পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে কারফিউয়ের মেয়াদও কমতে থাকে।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় কারফিউয়ের মেয়াদ আরও চারঘন্টা কমলো

B
BN DESK | 25 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার