Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৭১ দিন পর আন্দোলনে নিহত সাব্বিরের লাশ কবর থেকে উত্তোলন

BN DESK
05 September 2026, 06:09 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৭১ দিন পর আন্দোলনে নিহত সাব্বিরের লাশ কবর থেকে উত্তোলন

গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আনন্দ মিছিলে অংশ নেয়া নিহত ৯ম শ্রেণির ছাত্র সাব্বির হাসানের (১৪) লাশ ৭১ দিন পর আজ বুধবার (১৬ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা মধ্যপাড়া গ্রামে কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়েছিল।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। মিছিলটি সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকা অতিক্রম করার সময় মিছিলটি একদল দুর্বৃত্তদের মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে।

এ সময় দুর্বৃত্তদের হামলায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি ভোকেশনাল শাখার শিক্ষার্থী ও তেলিহাটা গ্রামের বাসিন্দা সাব্বির হাসান নিহত হয়। এরপর নিহত স্কুল ছাত্রের আত্মীয়-স্বজন লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন।

এ হত্যার ঘটনায়  গত ১০ আগস্ট সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.মিনহাদুজ্জামান লীটন, প্রভাষক আরিফুর রহমান পলাশ, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিরাঞ্জন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাহফুজ আলম সোহেলসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রের বাবা সাহিন আলম সোনাতলা থানায় একটি হত্যা মামলা করেন।

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আক্কাছ আলীর আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্তের স্বার্থে আদালত ওই স্কুল ছাত্রের লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এরপর আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ম্যাজিস্ট্রেট আবু শাহমা এর উপস্থিতিতে কবর থেকে ওই স্কুল ছাত্রের লাশ উত্তোলন করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী স্কুল ছাত্র সাব্বির হাসানের লাশটি উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন বলেন, ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সাব্বির গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া গ্রামের সাহিন আলমের ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৭১ দিন পর আন্দোলনে নিহত সাব্বিরের লাশ কবর থেকে উত্তোলন

B
BN DESK | 16 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার