Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ফিশারিঘাটে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

BN DESK
05 September 2026, 09:03 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ফিশারিঘাটে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই মরদেহ উদ্ধার করে। তবে আরেকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চট্টগ্রামে ফিশারিঘাটে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার