Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে ডিভোর্সের ২দিন পর সন্তানের মৃত্যু

BN DESK
05 September 2026, 10:31 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের বেলকুচিতে ডিভোর্সের ২দিন পর সন্তানের মৃত্যু

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আপস মীমাংসায় ডিভোর্সের ২দিন পর মায়ের কাছে থাকা মাইশা নামের দুই বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ আগুরিয়া গ্রামের লেবু প্রামাণিকের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মাইশা উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের মাহমুদুল মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ৫ বছর আগে দক্ষিণ আগুরিয়া গ্রামের লেবু প্রামাণিকের মেয়ে লিমা খাতুনের বিয়ে হয় একই উপজেলার সদর ইউনিয়নের উত্তর দেলুয়া গ্রামের শাজাহান মন্ডলের ছেলে মাহমুদুল মন্ডলের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় প্রায়ই সালিশি বৈঠক হতো।

একপর্যায়ে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় বাবু সরকারের বাড়িতে সালিশ মীমাংসায় তাদের ডিভোর্স হয়ে যায়। এ ব্যাপার বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন জানান, খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা, নানা-নানিসহ ৫ জনকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের বেলকুচিতে ডিভোর্সের ২দিন পর সন্তানের মৃত্যু

B
BN DESK | 28 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার