Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের হাতে নিহত ১

BN DESK
14 October 2024, 10:49 AM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের হাতে নিহত ১

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের বন্দর থানার ২১নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সোহান বন্দরে যানজট নিরসনের কর্মী হিসেবে কাজ করতো বলে দাবি পরিবারের।

স্থানীয়রা জানান, ‍রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেন শাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষ কাজল গ্রুপের হামজুর ছেলের সঙ্গে পিংকী গ্রুপের সদস্য সোহানের ঝগড়াও হয়। এর জের ধরে রোববার রাতে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে থানা পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের হাতে নিহত ১

B
BN DESK | 14 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার