Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেনী পৌরসভায় অগ্নিসংযোগ; আসামি ৫ হাজার 

BN DESK
02 September 2026, 04:50 AM পড়তে ১ মিনিট
ফেনী পৌরসভায় অগ্নিসংযোগ; আসামি ৫ হাজার 

নিউজ ডেস্ক:  ফেনী পৌরসভায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৫ হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। 


রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

এর আগে শনিবার রাতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা এসএম শাখাওয়াত উল্যাহ চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকারঘোষিত সাধারণ ছুটি ছিলো। ওইদিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। তার পরপরই বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা চার থেকে পাঁচ হাজার ব্যক্তি লাঠিসোঁটা, কুড়াল, করাত, আগ্নেয়াস্ত্র, লোহার রড, দেশীয় অস্ত্রসহ পৌরসভার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।

এ সময় পৌরসভা ভবনের সামনে থাকা লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স ও বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে পৌরসভার গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, বৈদ্যুতিক পাখা, ইলেকট্রনিক জিনিসপত্র, ফ্রিজ, এসি, আলমারি, কেবিনেট, ফগার মেশিন আগুনে জ্বালিয়ে দেন। এতে ৫ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৫০ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

ফেনী মডেল থানার ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ফেনী পৌরসভায় অগ্নিসংযোগ; আসামি ৫ হাজার 

B
BN DESK | 16 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার