Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মিক্সার ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

BN DESK
01 May 2024, 01:18 PM পড়তে ১ মিনিট
মিক্সার ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের কাঁচপুরে শাহ সিমেন্টের মিক্সার ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত  হয়েছেন।


বুধবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলাপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ফাহিম বলেন, সকাল সাড়ে ৮টায় কাঁচপুরের কলাপট্টি এলাকায় শাহ সিমেন্টের একটি মিক্সার ট্রাক ওই রিকশাকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাইফুল। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়ফা এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মিক্সার ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

B
BN DESK | 01 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার