Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কলম্বিয়ার বৈধ গোল বাতিল হলো ভিএআরে!

BN DESK
02 September 2026, 01:08 PM পড়তে ১ মিনিট
কলম্বিয়ার বৈধ গোল বাতিল হলো ভিএআরে!

স্পোর্টস ডেস্ক : এবার ব্রাজিল ও কলম্বিয়া হাইভোল্টেজ ম্যাচে অবিশ্বাস্য এক ভুল করে বসলো ভিএআর। ম্যাচের ২০ মিনিটের সময়ের ঘটনা। মাঝমাঠে ফ্রি-কিক পায় কলম্বিয়া। হ্যামেশ রদ্রিগেজের বাড়ানো বলে গোল করেন ২৩ নম্বর জার্সি পরা ডেভিনসন সানচেজ। কিন্তু লাইনসম্যান অফসাইডের সিদ্ধান্ত দেন।

ভিএআরে দেখা যায়, প্রযুক্তি যে গোললাইন দাগ কেটে দিছে সেখানে অফসাইড পজিশনে ছিলেন কলম্বিয়ার ২৪ নম্বর জার্সি পরা খেলোয়াড় করডোবা। অর্থাৎ অনসাইডেই ছিলেন সানচেজ। অনেকটা ভুল করেই কলম্বিয়ার ন্যায্য গোল বাতিল করেছে ভিএআর। নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় মুভমেন্ট না করে এবং বলকে টাচ না করে সেটা অফসাইড হয় না। ভিএআরে ভুল করে করডোবাকে দেখানো হয়েছে। কিন্তু গোল করছে সানচেজ। তবে দুই জনই অফসাইডে ছিলেন কিনা পরের বিষয়। কিন্তু ভিএআর যার কারণে অফসাইডের সিদ্ধান্ত দিয়েছে, সেটি করডোবাকে কেন্দ্র করে। অথচ গোল করছে সানচেজ।

তবে ভিএআরে দেখা গেছে, দুইজনই অফসাইডে আছেন। সেক্ষেত্রে মুভমেন্ট করা অবস্থায়ই দেখা গেছে করডোবাকে। সে হিসেবে একে অফসাইডের সিদ্ধান্ত দেওয়া যৌক্তিকই বটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কলম্বিয়ার বৈধ গোল বাতিল হলো ভিএআরে!

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার