Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আবাহনী ক্লাবে ভাঙচুর-লুটপাট

BN DESK
02 September 2026, 01:34 PM পড়তে ১ মিনিট
আবাহনী ক্লাবে ভাঙচুর-লুটপাট

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর দেশের ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ক্লাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ক্লাব সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্লাব হড়ে তোলেন শেখ কামাল। সোমবার বিকালে দুষ্কৃতকারীরা ক্লাবে এসে সবকিছু তছনছ করে ফেলে। অনেক ট্রফি ভাঙচুর করা হয়। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র ও কাগজপত্রের সব কিছুর ক্ষতি হয়েছে। কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি লুটপাটও হয়েছে। কেউ কেউ সোফাও নিয়ে গেছে। ক্লাব সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘অফিসে একটি কাগজও নেই। সব কিছু এলোমেলো। লুটপাট ও ভাঙচুর করে সব বিনষ্ট করা হয়েছে। ’

শুধু তাই নয় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ম্যুরালের একটি অংশ ভেঙে ফেলার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আগামী ১০ আগস্ট থেকে ফুটবল দলের অনুশীলন শুরু হওয়ার কথা।  তাই ক্লাবে কোনও খেলোয়াড় ছিল না। সাপোর্ট স্টাফরা থাকলেও  দুষ্কৃতিকারীর কারণে ছিলেন অসহায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আবাহনী ক্লাবে ভাঙচুর-লুটপাট

B
BN DESK | 06 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার