Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কনস্টেবল মনিরুল হত্যা: রিমান্ড শেষে কাওছার কারাগারে

BN DESK
15 June 2024, 09:43 PM পড়তে ১ মিনিট
কনস্টেবল মনিরুল হত্যা: রিমান্ড শেষে কাওছার কারাগারে

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় ঘাতক কনস্টেবল কাওছার আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৯ মে কাওছারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক ৯ জুন গুলশান থানায় মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মনিরুল হক (২৭) ৮ জুন থেকে কনস্টেবল কাওছার আলীর সাথে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সে রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দুতাবাসের নিরাপত্তার ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটি করাকালে রাত পৌনে ১২ টার দিকে কাওছার আলীর সাথে ডিউটি করা নিয়ে মনিরুলে সাথে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কাওছার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তার গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

কনস্টেবল মনিরুল হত্যা: রিমান্ড শেষে কাওছার কারাগারে

B
BN DESK | 15 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার