Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একদিনে বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি টাকার টোল আদায়

BN DESK
24 June 2024, 03:44 PM পড়তে ১ মিনিট
একদিনে বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি টাকার টোল আদায়

করতোয়া নিউজ ডেস্ক:  ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ । গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৭ হাজার ৬শটি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৪ হাজার ৮৯৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬শ টাকা।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হয়। শুধু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা ৪টি মোটরসাইকেলের লেন ও ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

একদিনে বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি টাকার টোল আদায়

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার