Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরের ট্রাকচাপায় এক জেলে নিহত, আহত ৪

BN DESK
07 September 2026, 10:39 PM পড়তে ১ মিনিট
যশোরের ট্রাকচাপায় এক জেলে নিহত, আহত ৪

নিউজ ডেস্ক:  যশোরের বাঘারপাড়ায়  ট্রাক চাপায় মোহাম্মদ সিদ্দিক (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুরের সাবেক সাঈদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সিদ্দিক দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির হোসেন (৩৫)। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার জন্য বাড়ির সামনে মহাসড়কে উঠতেই নড়াইল হতে যশোরগামী একটি বেপরোয়া গতির ট্রাক সড়কের পাশে থাকা মাছ ধরা জেলেদের চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মোহাম্মদ সিদ্দিক ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিম আলী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। স্থানীয়রা আহত চারজনকে হাসপাতালে নিয়ে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

যশোরের ট্রাকচাপায় এক জেলে নিহত, আহত ৪

B
BN DESK | 12 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার