Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক : জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৫ মে) রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া গ্রামের জীতেন বর্মণ (৪০) ও বড় মানিক গ্রামের ইদ্রিস আলী (৪১)। আহতরা হলেন, একই উপজেলার সালুয়া গ্রামের উতিন মণ্ডলের ছেলে সুনীল বর্মন (৪৫), আসির উদ্দিনের ছেলে ইসমাইল (৪৩), তানসেনের ছেলে আজিজুল ইসলাম (৪৫) ও আলমগীর (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কয়েকজন শ্রমিক নওগাঁর রানী নগরে ধানকাটা শেষ করে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ফিরছিলেন। এসময় জয়পুরহাট সদরের দাদড়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন চারজন। পরে আহতদের স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

জয়পুরহাটে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার